সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

অলিম্পিকের ফাইনালে ব্রাজিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৩১ বার

মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ব্রাজিল। টোকিও অলিম্পিকের সেমিফাইনালে ম্যাচের ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনো গোল না হলে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে জয় পায় সেলেকাওরা।

 

মঙ্গলবার কাশিমা সকার স্টেডিয়ামে শেষ চারের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুদল। এদিন খেলার শুরু থেকে আক্রমণাত্মক খেলে ব্রাজিল। এরই ধারাবাহিকতায় দশম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল দলটি। তবে গিলেরমো আরানার ছয় গজ বক্সের বাঁ থেকে নেওয়া শট রুখে মেক্সিকোর গোলরক্ষক গিলেরমো ওচোয়া।

 

 

২৮তম মিনিটে মেক্সিকোর ডি-বক্সে তাদের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জে দগলাস লুইস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে অবশ্য ভিএআরের সাহায্যে পাল্টান সিদ্ধান্ত। মেক্সিকো অবশ্য বিরতির ঠিক আগে দারুণ এক সুযোগ থেকে গোল বঞ্চিত হয়। ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি উরিয়েল আন্তুনা।

 

 

তার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ছুটে আসা ডিফেন্ডার দিয়েগো কার্লোসে প্রতিহত হয়। ৮২তম মিনিটে রিচার্লিসনের হেড বারে না লাগলে নির্ধারিত সময়েই জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো ব্রাজিল। দানি আলভেসের ক্রসে এই স্ট্রাইকারের হেড পোস্টের ভেতরের দিকে লেগেও ভেতরে যায়নি। নির্ধারিত সমেয়র পরে অতিরিক্ত সময়ের দুদল কোনো গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

 

 

আর সেখানেই বাজিমাত করেন ব্রাজিল গোলরক্ষক সান্তোস। ব্রাজিলের হয়ে প্রথম শট নেওয়া দানি আলভেজ গোল করেন। তবে মেক্সিকোর হয়ে দুয়ার্দো আগুইরের দুর্বল শটখুব সহজেই সান্তোস ঠেকিয়ে দিলেন। হলুদজার্সিধারীদের হয়ে দ্বিতীয় শট নিতে আসেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। তিনি গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। মেক্সিকোর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন ইয়োহান ভাস্কুয়েজ। কিন্তু মিস করলেন তিনিও। বল মেরে দিলেন পোস্টের বাইরে।

 

 

২-০। ব্রুনো গুইমারেজ ব্রাজিলের হয়ে তৃতীয় শট নিতে আসেন এবং গোল করেন। মেক্সিকোর হয়ে তৃতীয় শট নিতে আসেন কার্লোস রদ্রিগেজ। এবার গোল করতে সক্ষম হয় দলটি। আর ব্রাজিলের চতুর্থ শট নেওয়া রেইনার গোল করলে ৪-১ জিতে ফাইনালে ওঠে দলটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com