শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

নলছিটিতে বিজয়ের সূবর্ণজয়ন্তী উদযাপন

আরিফুর রহমান, নলছিটি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২২৯ বার
ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার  (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়।
এরপর সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে  মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও মুক্তিযোদ্ধা ইউনিট, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,  বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থীবৃন্দ, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর  ৯ টায়  চায়না মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে  অনুষ্ঠিত হয়।
এসময় নলছিটি উপজেলা চেয়ারম্যান মো.সিদ্দিকুর  রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, পৌর মেয়র আ.ওয়াহেদ খান, নলছিটির থানার অফিসার ইনচার্জ মো.আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।
সকাল সাড়ে ৯ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়। বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com