শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ঝালকাঠিতে বিজয় দিবস উদযাপন

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩০১ বার
ঝালকাঠিতে নানা আয়োজনে বিজয়ের ৫০ বছর উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সুর্যদয়ের সাথেসাথে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেছে প্রশাসনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। একই সময় ৫০বার তোপধ্বনি দেয়া হয়।
অন্যান্য কর্মসূচীর মধ্যে সকাল সারে ৮ টায়।জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীরমুক্তিযোদ্ধা, পুলিশ,আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স,  ঝালকাঠি জেল কন্টিনজেন্ট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা, গার্লস ইন স্কাউট, শিশু পরিবার প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান ও ডিসপ্লে প্রর্দশনী অনুষ্টিত হয়।
জেলা প্রশাসন ও পুলিশ সুপার কর্তৃক মাটপার্চ পরিদর্শনেরর পরে বীরমুক্তিযোদ্ধাদের ফুলদিয়ে বরণ করে নেয়া হয়।
অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ বাক্যপাঠ, প্রীতি ফুটবল ম্যাচ, হা-ডু-ডু প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com