শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

জাওয়াদের প্রভাবে ফসলের ক্ষতি

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯০ বার

ঝালকাঠির রাজাপুরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টির সাথে বাতাস থাকায় আমন ধানের গাছ গুলো হেলে পড়েছে।

 

এছাড়া খেসারি ডাল ও শীতকালিন শাকসবজির বাগানে পানি জমে আছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।

 

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি বছরে ১১২৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৮৪৩০ হেক্টর জমির ধান মাঠে রয়েছে। বাকিট কর্তন করা হয়েছে। মোট ৬ হাজার হেক্টর জমিতে রবি শস্যের আবাদ হবে।

 

ইতোমধ্যে ৪ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। এর মধ্যে ২৩৫০ হেক্টর জমিতে রয়েছে খেসারি ডাল। এছাড়াও ৪৬০ হেক্টর জমিতে শীতকালিন শাক সবজি চাষ হয়েছে।

 

উপজেলা সদরের পিংড়ি, বাড়ইবাড়ি, পুকুরিজানা, সাউথপুর, সাংগর, মানকিসুন্দর এলাকা ঘুরে দেখা গেছে, তিন দিনের টানা বৃষ্টি ও সাথে দমকা বাতাসের কারণে ধান গাছ গুলো মাটিতে নুয়ে পড়েছে।

 

নুয়ে পড়া ধান গাছ গুলোর অধিকাংশ ধানের ছড়া পানির মধ্যে ডুবে রয়েছে। খেসারি ডাল ও শীতকালি শাক সবজির বাগানে পানি জমে রয়েছে।

 

পিংড়ি এলাকার কৃষক সেলিম মিয়া জানায়, বৃষ্টি সাথে বাতাস থাকায় ধান গাছ পানির মধ্যে নুয়ে পড়েছে। ধানের ক্ষতি হওয়ায় এখন লোকসানে পড়তে হবে তাকে।

 

সাউথপুর এলাকার কৃষক আমির হোসেন জানায়, এ বছর আমনের ফলন ভাল হয়েছিল। তবে ধান ক্ষেতে বৃষ্টির পানি জমায় সব ফসল নষ্ট হয়ে যাবে বলে তিনি আশঙ্কা করছেন।

 

মানকিসুন্দর এলাকার জব্বার হোসেন জানায়, লাভের আশায় ধারদেনা করে জমিতে শীকালিন বিভিন্ন শাক সবজির আবাদ করেছিলাম।

 

হঠাৎ বৃষ্টির কারণে ক্ষেতে পানি জমে রয়েছে। ফসলের ক্ষতি হলে লোকসানে পড়তে হবে। পরামর্শ দিতে কৃষি অফিসের কাউকে এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর বলেন, আমন ধান গাছ মাটিতে নুয়ে পড়লেও তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই।

 

কারণ ধান অনেক আগেই পরিপক্ক হয়ে গেছে। দুই দিনের বৃষ্টিতে খেসারি ডালের খেতে পানি জমেছে।

 

যদি দুই এক দিনের মধ্যে পানি নেমে না যায় তবে খেসারি ডালের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়াও অন্যান শীতকালিন শাক সবজি ক্ষেতে পানি জমে না থাকলে তেমন কোন ক্ষতি হবে না। ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে মাঠ পর্যায়ে কৃষকদের সব সময় পরামর্শ দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com