শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে পারলে যুবসমাজ অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকবে-এমপি শাওন

মোঃ ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ বার
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহসহ নানাবিধ অপরাধ হ্রাস করতে হলে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত যুব সমাজ গড়তে হলে নিয়মিত খেলাধুলা চালিয়ে যেতে হবে।
যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে পারলে যুবসমাজ অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আরও আগ্রহ বাড়াতে হবে।
রবিবার (৫ ডিসেম্বর) বিকালে ভোলার লালমোহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে “বিজয় দিবস কাবাডি টুর্ণামেন্ট ২০২১” শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন এমপি শাওন।
লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলার সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com