শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

অনুসন্ধানী সাংবাদিকতার বাস্তবতা ও করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৮১ বার

“রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই” এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এই সভাটির আয়োজক ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঝালকাঠি জেলা শাখা।

স্থানীয় প্রেসক্লাবের মিলনায়তনে ২৪ নভেম্বর বুধবার বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলা মতবিনিময় সভায় ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সুজন সংগঠনের ঝালকাঠির সাধারন সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, সংগঠনটির ঝালকাঠি পৌর শাখার সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, দি হাঙ্গার প্রেজেক্টটের বরিশাল বিভাগীয় সমন্নয়কারী মেহের আফরোজ মিতা, সুজনের ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ গনমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।

 

শুদ্ধাচার চর্চা এবং অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করনীয় বিষয়ে আলোচনায় অংশ নিয়ে মতামত প্রকাশ করেন, “সুজন” সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা।

অতিথি ও আয়োজকরা গনমাধ্যম কর্মীদের কাছ থেকে দূূর্নিতীর বিষয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের নানান প্রতিকুলতার বিষয় শোনেন এবং পরামর্শ দেন। সভাটিতে সভাপতিত্ব করেছেন “সুজন” ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. ইলিয়াস সিকদার ফরহাদ এবং অনু্ষ্ঠান সঞ্চলনা করেছেন এনটিভির ষ্টাফ রিপোর্টার কেএম সবুজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com