শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতাবহির্ভূত: প্রধান নির্বাচন কমিশনার

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৮৫ বার

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের গতকালের বক্তব্যকে শালীনতাবহির্ভূত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

 

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সোমবার নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

 

এ প্রসঙ্গে আজ কে এম নূরুল হুদা বলেন, ‘তিনি (মাহবুব তালুকদার) সাতদিন ধরে একটা শব্দ খুঁজে বের করে আপনাদের কাছে ছেড়ে দেন। আমরা একটা কমিশন বৈঠকে হোমওয়ার্ক করে যাই।

 

একজন লোক প্রস্তুতি নিয়ে যায়, কন্ট্রিবিউট করে, প্রতিটি মিটিংয়ে চিন্তাভাবনা করে যাই। মাহবুব সাহেব কোনো চিন্তা-ভাবনা করেন না। সাত-আট দিন পর একটা শব্দ চয়ন করার জন্য ব্যয় করেন তিনি। কোনটা দিলে আপনারা এমন প্রশ্ন করবেন- আইসিইউ, লাইফসাপোর্ট।

 

এই শব্দগুলো ঘেঁটে ঘেঁটে বের করেন। তারপর ছেড়ে দেন। এটা পাঁচ বছর ধরে দেখছি। এটা উনি করেন। আমাদের কিছু করার নেই। দুজন কমিশনার বারবার ওনাকে বুঝিয়েছেন। একটা টিমে আছি, দেখতে হবে নির্বাচন কীভাবে সুষ্ঠু হয়। মানুষের আশা-আকাঙ্ক্ষার বিষয়টি দেখা উচিত।

 

সংবাদ সম্মলনে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, সচিব মো. হুমায়ুন কবীর খোন্দবার, যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com