শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

পটুয়াখালী পায়রা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২২৭ বার
পটুয়াখালী পায়রা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত ও রাইয়ান (১২) নামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রায়হানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
বরিশাল মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাইয়ান এর মৃত্যু হয়। রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান শাহরিয়ারের ছেলে। অপর একজন দশম শ্রেনীর ছাত্র মোরশেদকে (১৪) প্রাথ‌মিক চি‌কিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব‌্যরত চিকিৎসক ডাক্তার নুরুন্নাহার জানান, রাইয়ানের মাথায় ইন্টারনাল ট্রাস ইনজু‌রি হওয়ায় তাকে ব‌রিশাল রেফার করা হয়েছে।
আহত অপর দুজনা সম্বন্ধে কিছু জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা এস আই উত্তম কুমার ভাট জানান, চারলেনের পায়রা সেতুর মাঝে ডিভাইডার থাকার পরও এক‌টি মোটর সাইকেল রং সাইড দিয়ে অ‌তিক্রম করছিল। সেতুর লেবুখালী টো‌ল পয়েন্টের একটু উত্তর পাশে দু‌টি মোটর সাইকেল মু‌খোমু‌খি সংঘর্ষ ঘটে। আহতদের উদ্ধার করে চি‌কিৎসার জন‌্য দ্রুত পটুয়াখালী পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com