শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

কলাপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন সাহা’র স্মরনসভা অনুষ্ঠিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৭৩ বার

পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও প্রতিষ্ঠাকালীন সদস্য তপন কুমার সাহা’র ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।

 

প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, অমল মুখার্জী, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, গোফরান পলাশ, হাসান পারভেজ প্রমূখ।

 

সভায় বক্তারা বলেন, সাংবাদিক তপন সাহা ছিলেন একজন সৎ জনপ্রতিনিধি, বিশিষ্ট নাট্যাভিনেতা এবং প্রেসক্লাবের একজন অভিভাবক। তার মৃত্যুতে কলাপাড়াবাসী হারিয়েছে একজন গুনী মানুষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে।

 

এর আগে স্মরন সভার শুরুতে স্বর্গীয় তপন সাহার বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com