মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে মতুয়া মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৮৮ বার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি মন্দিরে খড়কুটা দিয়ে অগ্নি সংযোগ করার অভিযোগ করেছে মন্দির কতৃপক্ষ। তবে মন্দিরের মেঝেতে জ্বালানো খড়কুটার আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের নিরঞ্জন মিস্ত্রীর বাড়ির মতুয়া মন্দিরে।

 

বুধবার ভোরে মন্দিরে পূজো দিতে গিয়ে ঐ বাড়ির লোকজন বিষয়টি দেখতেপায় বলে জানিয়েছেন বাড়ির লোকজন। ঘটনাটি প্রথম দেখতে পান মিস্ত্রী বাড়ির গৃহবধূ মিনতী রায়। তিনি বলেন,‘সকাল সারে ৬টার দিকে মন্দিরে গিয়ে দেখি তালা খোলা। ভিতরে ঢুকে দেখতেপাই খড়কুটা পোড়া। তারপর আমি সবাইকে খবর দেই’।

 

সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘সকাল ৮টায় খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং চেয়ারম্যানকে জানাই। তবে আমার কাছে মনে হয়েছে বিষয়টি কে বা কারা সরকারের ভাবমুর্তি নষ্ট করার উদ্দেশ্যে এই কাজ করেছে।

 

রাজাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব বিশ্বাস বলেন, দেশকে অস্থিতিশীল অবস্থায় পরিনত করার জন্য তৃতীয় কোনো পক্ষ এই কাজ করেছে। তবে এখনই বোঝা যাচ্ছেনা কারা এই কাজ ঘটিয়েছে। রাজাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র কর্মকার বলেন, অল্পের জন্য মন্দিরটি আগুনের হাত থেকে রক্ষা পেলেও আমরা আতংকিত। 

মন্দিরের সেবক নিরঞ্জন মিস্ত্রী বলেন, সকালে আমার বৌমা মন্দিরে এসে দেখে খরকুটা পোড়ানো। তারপর আমরা সবাই আসি এবং দেখি। তবে কয়টা নাগাদ এই আগুন জ্বালানো হয়েছে অনুমান করে তা এখন বলতে পারছিনা। নিরঞ্জন মিস্ত্রী দাবী করেন, তার মন্দির থেকে দৃবৃত্তরা কির্তণের কাজে ব্যাবহৃত কয়েকটি বাদ্যযন্ত্র নিয়ে গেছে।

সকাল সাড়ে ৭ টায় খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছেন পুলিশ।

রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, সকাল ৭:২০ মিনিটে রাজাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার মুঠোফোনে বিষয়টি থানায় জানিয়েছেন। তার পরপরই আমরা নিরঞ্জন মিস্ত্রীর বাড়িতে আসি। তবে দেশের কয়েকটি স্থানের মন্দিরে যেভাবে হামলা বা ভাংচুর করা হয়েছে এটা সেরকম নয়।

 

এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খড়কুটায় দেয়া আগুন অল্প সময়ের মধ্যেই নিভে যায়, দেখে এমটাই মনে হচ্ছে। মন্দিরের ভেতরের একটি খাট সামান্য পুরেছে। তবে মন্দিরের হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের ছবিসহ অন্যান্য কোন জিনিসপত্রের ক্ষতি হয়নি, ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বুধবার দুপুর দেরটায় ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন, ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের খুজে বের করা হবে বলে মন্দির কর্তপক্ষকে আস্বস্থ্য করেছেন তারা।

 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া গ্রামে বাংলা ১৩৯২ সালে নিরঞ্জন মিস্ত্রী নিজ বাড়ির আঙিনায় ক্ষীরোদশায়ী শ্রীশ্রী হরিমন্দির নামে এই মতুয়া মন্দিরটি স্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com