মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩৮৩ বার

শারদীয় দুর্গাপূজায় বিজয়া দশমীতে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা এবং মন্ডপে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ঝালকাঠিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু ধর্মালম্বীরা।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা কমিটির ডাকে শনিবার (১৬ অক্টোবর) বিকেল ৫ টায় স্থানীয় মদন মোহন আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গনে প্রতিবাদ ও বিক্ষোভ সভাবেশ কর্মসূচী পালন করা হয়েছে।

 

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ঝালকাঠি জেলা সভাপতি ডা: অসীম কুমার সাহা’র সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দিয়েছেন, সংগঠনের জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরণী, সাধারন সম্পাদক পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, সহ সাধারন সম্পাদক দৈনিক গাউছিয়া প্রকাশক অলোক সাহা, সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার দিলীপ হালদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমল দাস, বাংলাদেশ হিন্দু পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কার্তিক দত্ত সহ অনেকে।

 

বক্তারা বলেন, গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে যে সাম্প্রদায়িক হামলা করা হয়েছে, তার পাল্টা জবাব দেয়ার এখন সময় হয়েছে। আগে হিন্দুরা অত্যাচার সইতে না পেরে চোখের জল ফেলে ভারতে চলে যেতো, স্বাধীন বাংলাদেশ আমাদের রক্তে কেনা বাংলাদেশ, এখন বাংলাদেশের মাটিতে বসেই অন্যায়কে প্রতিহত করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com