শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

নোয়াখালীর চাটখিলে নববধূর আত্মহত্যা

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৫৪ বার

নোয়াখালীর চাটখিলে বর পছন্দ না হওয়ায় পলি আক্তার নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে উপজেলার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত পালি আক্তার (২১) উপজেলার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের স্ত্রী।

 

নিহত পলির পরিবার সূত্র জানায়,পারিবারিকভাবে ৪ অক্টোবর একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাবুর মেয়ের সঙ্গে প্রবাসী শাহ আলমের (৪২) বিয়ে হয়। প্রাথমিকভাবে শোনা যায়,নববধূ পলি  বর শাহ আলম কে পছন্দ করেনি। নিহত পলি তার বর কে পছন্দ না করার প্রধান একটি কারণ ছিলো,তার বরের বয়স ছিল ৪১ বছরেরও বেশি।

 

আবার অনেকে বলছে— নববধূ শারীরিক ভাবে অনেক দূর্বল ছিলেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত পুলিশ জানাতে পারেনি। চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন,নববধূ সোমবার ভোরে শ্বশুরবাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

 

এখন পর্যন্ত আত্মহত্যার কয়েকটি কারণ শোনা যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিবার এ ঘটনায় মৌখিক বা লিখিতভাবে কোনো অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com