শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

কলাপাড়ায় ইউপি নির্বাচন থেকে সরে দাড়াতে এক চেয়ারম্যান প্রার্থীকে হুমকী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২২৩ বার

পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মগবুল হোসেনকে নির্বাচন থেকে সরে দাড়াতে বর্তমান চেয়ারম্যান হুমায়ূন কবির কেরামতের পুত্র মো: হাসিব মোবাইল ফোনে জীবন নাশের হুমকী দিয়েছে। এ ঘটনায় মকবুল হোসেন কলাপাড়া থানায় ডিজি করেছেন। জিডি নং-৪৪৯। মকবুল হোসেন নিরাপত্তাহীনতায় ভূগছেন।

ডিজিতে তিনি উল্লেখ করেছেন, আসন্ন চাকামইয়া ইউনিয়ন পরষিদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী। আমার জনপ্রিয়তা দেখে বর্তমান চেয়ারম্যান মো: হুমায়ূন কবির কেরামতের পুত্র মো: হাসিব পরিকল্পিত ভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে।

 

এর ধারাবহিকতায় গত ১০ অক্টোবর আমার মোবাইল ফোনে হাসিব হুমকী দিয়ে বলে আমি যদি চাকামইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন করি তবে হাত-পা ভাঙ্গিয়া ফেলাসহ খুন জখমের হুমকী দেয়।

 

এ ব্যাপারে চেয়ারম্যান পুত্র মো: হাসিব বলেন, তার সাথে আমার রোববার মোবাইল ফোনে কথা হয়েছে। হুমকী দেয়া হয়নি। তার বাবা বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে মনগড়া অভিযোগ দেয়ার ব্যাপারে তাকে জিজ্ঞেস করেছি। হুমকীর ব্যাপারটি সম্পূর্ন মিথ্যা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com