রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

হাবিপ্রবি-র ৫৮ তম একাডেমিক কাউন্সিল আজ

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৪৭ বার

শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৫৮ তম একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার (৫ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেন হাবিপ্রবির রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক।

একাডেমিক কাউন্সিলের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ” আজ মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হবে ৫৮তম একাডেমিক কাউন্সিল। বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল কবে নাগাদ শিক্ষার্থীদের জন্য খোলা হবে তা সেদিনই জানা যাবে “।

এদিকে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় এবারের একাডেমিক কাউন্সিলে আসন্ন জিএসটির(গুচ্ছ) ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে ।

৫৮ তম একাডেমিক কাউন্সিলের ব্যাপারে হাবিপ্রবির বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী চয়ন রায় বলেন, ” আশা করি এবারের একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সেমিস্টার সিস্টেম সংক্ষিপ্ত করার যুগোপযোগী সিদ্ধান্ত আসবে। আমরা দীর্ঘ সময় ধরে এই সিদ্ধান্তটির জন্য অপেক্ষা করছি। সেই সাথে আমরা দ্রুত ক্যাম্পাসে ফিরতে চাই “।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com