বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

আটঘরিয়ায় মুক্তিযোদ্ধাদের নামে সড়ক উদ্বোধন

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৭৯ বার

পাবনার আটঘরিয়া পৌরসভায় ৫ জন বীর মুক্তিযোদ্ধাদের নামে ৫ টি পাকা সড়ক উদ্বোধন করা হয়েছে। সোমবার আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নাম ফলকসহ এই সড়ক উদ্বোধন করেন।

২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে ৫টি সড়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিদ্দিকী, মোজাফ্ফর আলী, আব্দুল জব্বার, আফসার উদ্দিন এবং একেএম আজাদের নাম করন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. আব্দুল মুতালীব, একেএম শহিদুল হক হিরা, আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রানা, আটঘরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মো. আরিফুল ইসলাম, কাউন্সিলর এসএম মোফাজ্জল হোসেন বাবু, আক্তারুজ্জামান রেজা, পৌর আওয়ামী লীগের আহবায়ক আলহাজ গোলজার হুসাইন, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু, পৌর ছাত্রলীগের সভাপতি বাঁধন, সাধারণ সম্পাদক খাইরুল হাসান নাসিম, আটঘরিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ আশরাফুল ইসলাম ।

আটঘরিয়া পৌরসভার মেয়র মো.শহিদুল ইসলাম রতন বলেন, পর্যায়ক্রমে আটঘরিয়া পৌরসভার বাঁকী সড়ক নির্মান করে পৌর অঞ্চলের সকল বীর মুক্তিযোদ্ধাদের নামে করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com