মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

সাটুরিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মত বিনিময় সভা

কাওছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ বার

মানিকগঞ্জের সাটুরিয়ায় হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে সাটুরিয়া থানা পুলিশের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাটুরিয়া থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এই সভা  সভা অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সমেরন্দ্র সাহা লাহোর, সাধারণ সম্পাদক প্রদ্যোত ঘোষ এ্যাপোলে, থানা পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান হাবিব, এম সি কলেজ সিলেটের অবসরপ্রাপ্ত অধ্যাপক কার্তিক চন্দ্র বসাক প্রমুখ।

এসময় অনুষ্ঠানে সমাপনি বক্তব্যে মোঃ আশরাফুল আলম বলেন, আপনারা যথা সময়ে প্রতিমা বিসর্জন দিবেন। পূজা মন্দিরের আশেপাশে আলোর ব্যবস্থা করবেন।

 

এছাড়া বিশেষ নিরাপত্তার জন্য পূজা মন্দিরে সি সি ক্যামেরার ব্যবস্থা করার কথা বলেন। এসময় তিনি বলেন, আপনাদের জন্য আমরা সর্বত্র সেবা নিশ্চিত করব।

 

আপনাদের সেবা নিশ্চিত করতে পূজা মন্দিরসহ রাস্তায় মোবাইল টিম থাকবে। তিনি আরো বলেন, পূজা মন্দিরে গান বাজঁনা, নাচ গান ও নেশা জাতীয় দ্রব্য গ্রহন করা থেকে বিরত থাকতে হবে। কেননা এগুলো পূজা  মন্দির বিশৃংখলা সৃষ্টি করে।

উপজেলা পূজা উদযাপন কমিটির দেওয়া তথ্য মতে, এ বছর সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৬২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com