মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

আমতলীতে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫ যাত্রী আহত

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ বার
বরগুনার আমতলী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ৫ যাত্রী আহত হয়েছেন। এসময় আহত তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার(২৬ সেপ্টেম্বর) বিকেল ৩:৩০ মিনিটের দিকে আমতলী পৌরসভার ফায়ার সার্ভিস এলাকায় কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বিআরটিসি বাসটি কুয়াকাটা থেকে আমতলী হয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো।
দুর্ঘটনা কবলিত বাসে থাকা ফোরকান সিকদার বলেন, বাসটি গতি বেশি থাকার কারণে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে বাসে থাকা দুই শিশু মায়ের কোল থেকে পড়ে আহত হয়। আহত শিশুর বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে। এখন দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের কাজ চলছে।
আমতলী থানার অফিসার্স ইনচার্জ শাহ আলম হাওলাদার বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com