বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

দাবা খেলছেন পাবনার ১০ বছরের ছোট্ট ছেলে সাজিদ

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৫ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে এবারের টুর্নামেন্টে খেলছে পাবনার ১০ বছরের ছোট্ট ছেলে সাকলাইন মোস্তফা সাজিদ।

 

পাবনার ফরিদপুর থানার বনওয়ারী নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সে। ঢাকায় মায়ের হাত ধরে খেলতে এসেছে। দাবা খেলাটা তার কাছে সবচেয়ে বড় বিনোদন। মা আসিফিয়া সুলতানা শিরিন জানালেন ছোট বয়স থেকে দাবার প্রতি আগ্রহ সাজিদের। পাবনায় ফরিদপুর থানার সাভার গ্রামে আমাদের বাসা।

 

পাবনা থেকে বাবা আবুল কালাম বাবুল জানালেন, ‘আমার ছেলে প্রকৃতিপ্রদত্ত দাবাড়ু। দাবা ভালো খেলে বলে ফেডারেশন থেকে একটা ল্যাপটপ দিয়েছে আমার ছেলেকে। সেটা দিয়েই সাজিদ খেলা শিখছে।’ দাবা ফেডারেশন ঢাকায় হোটেলে খেলোয়াড়দের থাকার ব্যবস্থাও করেছে। সেখানে থাকছে মা-ছেলে। সাজিদ দাবার ঘুঁটিতে ধ্যানমগ্ন। আর দূরে অভিভাবকদের চেয়ারে বসে মা শিরিন ছেলের সাফল্যের প্রত্যাশায় ধ্যানমগ্ন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com