শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

মানবিক পুলিশ

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬১ বার

ঝালকাঠিতে মানবিকতার পরিচয় দিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুল্লাহ আল মেহেদী হাসান। রোববার রাতে রাস্তায় পরে থাকা একটি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো। আবারো প্রমান করলো পুলিশ জনগনের সেবক।

 

সার্জেন্ট মেহেদী হাসান বলেন, রাত ৮ টার দিকে ঝালকাঠি সদর ট্রাফিক পুলিশ অফিসের সামনের সড়কে একটি স্মাট মোবাইল ফোন সেট পরে থাকতে দেখি।

 

সেটটি গাড়ির চাকার নিচে পরবে ভেবে আমি রাস্তা থেকে উঠিয়ে আনি। তার কিছুক্ষণ পরেই ঐ মোবাইলটিতে কল আসে। অপর প্রান্ত থেকে একজন বললো তার ফোনটি হারিয়ে গেছে। তখন আমি আমার পরিচয় দিয়ে বলি অফিসের সামনে এসে ফোনটি নিয়ে যেতে।

 

ফোন সেটের মালিক আব্দুস সালাম (৪৫) পেশায় একজন অটোচালক। পৌর এলাকার বাসন্ডা ব্রীজের পশ্চিম প্রান্তে তার বাড়ি। মেয়ের দেয়া উপহারের ফোনটি হারিয়ে মানষিক ভাবে ভেঙে পরেছিলো তিনি। ফোনটি ফেরৎ পেয়ে আনন্দে আত্মহারা হন তিনি।

 

আব্দুস সালাম বলেন, শহরের কলেজ মোড় এলাকায় নিজের অটোরিক্সাটি রেখে অন্য একটি অটোরিক্সার সীটের উপর ফোনটি রেখে ঐ অটো চালকের সাথে কথা বলতেছিলেন তিনি।

 

মনের ভুলে ফোন রেখে নিজের গাড়ির কাছে চলে যায় সে। অপর অটোরিক্সাটি তখন যাত্রীনিয়ে লঞ্চঘাটের দিকে চলেযায়। অনেক খোজাখুজির পর নিজ নাম্বারে কল দিলে সার্জেন্ট মেহেদী সেটটি পেয়েছি বলে জানান।

 

পুলিশের মানবিকতার এই কাজকে সাধুবাদ যানিয়েছে অটো চালক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com