রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগে, নিহত ১

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার

আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে ডুবে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও দুইজনকে।

 

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মরাগাঙ এলাকার তুরাগ নদে এঘটনা ঘটে। নিহত ভোলা দাশ আশুলিয়ার জিরাবোর তৈয়বপুর এলাকার মৃত তিলা দাশের ছেলে। তিনি স্বর্ণ ব্যবসায়ী বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে একটি প্রাইভেটকার যোগে ভোলা দাশসহ দুই জন নিজ বাড়ি তৈয়বপুরে যাচ্ছিলেন।

 

তারা আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি তুরাগ নদে পরে যায়। এসময় গাড়ির ভিতর থেকে চালকসহ দুইজন বের হতে পারলেও আটকা পড়েন ভোলা দাশ।

 

পরে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ভোলা দাশের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার এসআই আউয়াল হোসেন বলেন, ঘটনাস্থলে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com