রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

কলাপাড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ বার
ফাইল ফটো

পটুয়াখালী জেলার কলাপাড়ায় সুমন খান (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। মৃতের বাড়ি উপজেলার মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। তিনি ওই গ্রামের মো. মজিদ খানের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এক দোকানের সামনে সুমন খানকে উপুড় হওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আসাদুর রহমান বলেন, মৃত যুবকের মুখমণ্ডলসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com