মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৬ দিনপর ঢাকার পল্লবী থেকে দুই শিশু মেয়ে উদ্ধার

হিলি সংবাদদাতা
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪২ বার

ছবি তুলতে বের হয়ে হিলি থেকে নিখোঁজের ২৬ দিনপর ঢাকার পল্লবী থেকে সনাতন ধর্মাবলম্বীর দুই মেয়ে শিশুকে উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

 

আজ রবিবার সকাল সাড়ে ১১টায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকার পল্লবী থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই মেয়ে শিশু হলো উপজেলার গোহাড়া গ্রামের পরিমলের মেয়ে সুপ্রিতি রায় (১৫) এবং সিংড়াপাড়া গ্রামের আশুতোষের মেয়ে প্রিয়া সরকার (১৬)।

 

সন্ধ্যা সাড়ে ৬টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পরদির্শক (তদন্ত) এসএম মোস্তাফিজুর রহমান। তিনি আরো বলেন,গেলো ১৬ই আগষ্ট বিকেলে বাড়ি থেকে হিলি বাজারে ছবি তোলার উদ্দেশ্য বের হয় ওই দুজন।

 

পরে তারা আর বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি পর ১৮ ই আগস্ট দুই পরিবারের সদস্যরা থানায় এসে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হাকিমপুর থানা পুলিশের একটি টিম ২৬ দিনপর ঢাকার পল্লবী থেকে ওই দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

উদ্ধার হওয়া শিশুদের হাকিমপুর থানায় নিয়ে আসার পর আগামীকাল অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com