রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৬ বার

ভোলার লালমোহনে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে মো. লাল মিয়া (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক লাল মিয়া ওই এলাকার হমার বাড়ির মৃত হামিদ মিয়ার ছেলে।

জানা যায়, সকালে কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তার বাড়ির পাশের বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে উঠে লাল মিয়া।

 

এসময় গাছের একটি ডাল কাটলে, সে ডাল বিদ্যুতের তারের উপর পড়ে। এতে মুহুর্তেই বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় ওই শ্রমিক।

 

পরে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ দেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com