সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

আশুলিয়ায় আগুনে পুড়ে শিশু মৃত্যু

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৭ বার

আশুলিয়ায় টিনশেড বাড়িতে আগুন লেগে ঘরে আটকা পড়ে আখি মনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

তবে অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার আশুলিয়ার রুপায়ণ মাঠ সংলগ্ন দক্ষিণ পবনারটেক এলাকার হানিফ ও হুমায়ুনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

আখিমনি লালমনিরহাট জেলা থানার বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে।তারা আশুলিয়ার জামগড়া রুপাইয়ন মাঠ সংলগ্ন দক্ষিণ পবনারটেক এলাকার হুমায়ুনের টিনশেড বাড়িতে ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করতো।

 

স্থানীয় এলাকাবাসী সিরাজুল ইসলাম জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে হুমায়ুনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে হানিফের বাড়িতে আগুন লাগে।

 

হুমায়ুনের বাড়িতে ৬টির মত কক্ষ আছে। সেখানে এক কক্ষে শিশু আখি মনি ছিলো। সে বের হতে না পেরে পুড়ে মারা যায়। দুই বাড়ি মিলিয়ে প্রায় ১৬ টি কক্ষ পুড়ে গেছে।

 

ডিইপজেড ফায়ার সার্ভিসের ওয়ার হাউজের ইনচার্জ জিহাদ হোসেন বলেন, আমরা খবর পাই ৮ টার দিকে। পরে ৮.৪৫ মিনিটে আমরা ঘটনা স্থলে আসি।

 

এসে আগুন নিয়ন্ত্রণে আনি। মুলত গ্যাসের চুলায় রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। এঘটনায় একটি শিশুর মৃত্যু হয়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৬ টি রুমে প্রায় ২০ লাখ টাকার মত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com