মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হিলিতে মাদক সেবনের অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

সোহেল রানা, হিলি দিনাজপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ বার

হিলিতে মাদকসেবনের অভিযোগে ৮ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটককৃতদের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।

 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম জানান, উপজেলার চুড়িপট্টি এলাকায় হাকিমপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মাদকসেবন অবস্থায় আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে আটককৃতদের মধ্যে জিয়া মন্ডল নামের একজনকে ১ বছরের কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা এছাড়াও সুমন মন্ডল ও আনারুল ইসলাম নামের এই দুজনকে ৬ মাসের কারাদন্ড ও ২শ টাকা জরিমানা এবং সোহাগ,সাহাদত,আরিফ,করিম খান,ও সাবু মিয়া নামের এই ৫ জনকে ৩ মাসের কারাদন্ড এবং ১শ টাকা জরিমানা করা হয়েছে।

 

এধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

 

দন্ডপ্রাপ্তরা হলেন,দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার হাতেম আলীর ছেলে জিয়া মন্ডল (৩৫),একই এলাকার তৈমুদ্দিনের ছেলে সুমন মন্ডল (৩০),মৃত তৈয়জ উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৩৫),মৃত মজিদ খানের ছেলে করিম খান (৫৮),রংপুরের বদরগঞ্জ উপজেলার মোরশেদ আলীর ছেলে আরিফ হোসেন (৩২),জয়পুহাট জেলার বুলুপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে সোহাগ হোসেন (২৪),বগুড়া জেলার আদমদিঘি উপজেলার জুয়েল হোসেনের ছেলে সাহাদত হোসেন (২৮),একই এলাকার আক্কাস আলীর ছেলে সাবু মিয়া (২৯)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com