বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

সাটুরিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্ভোধন

কাওছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০২ বার

মানিকগঞ্জের সাটুরিয়ায় ইসলামী ব্যাংকের নতুন একটি এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার বাজারে এ এজেন্ট শাখা উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংক কালামপুর শাখার ব্যবস্থাপক ও এফএভিপি আরিফুল ইসলামের সভাপতিত্বে শাখাটি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ব্যাংকের মানিকগঞ্জ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. হাবিবুর রহমান ইসলামী ব্যাংককে দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক হিসেবে উল্লেখ করেছেন।

সভায় স্বাগত বক্তব্য দেন আউটলেট এজেন্ট মালিক আব্দুস ছাত্তার। তিনি বলেন, ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে, যা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এজেন্ট ব্যাংক বা আউটলেটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিসমৃদ্ধ আর্থিক সেবার দ্বার উন্মুক্ত করেছে।

 

এরই ধারাবাহিকতায় নতুন আউটলেটটি সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন- বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আলী হোসেন, সাভার বাজার পরিচালনা কমিটির সমিতির সভাপতি কামরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক দাউদ হাসান লাভলু প্রমুখ।

 

আলোচনা শেষে ফিতা কেটে এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম ও খাতিব মাওলানা তারেক আহমেদ তোতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com