শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

আটঘরিয়ায় নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধন

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার গোড়রী চিকনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
স্কয়ার ফুড এন্ড বেভারেজের পৃষ্ঠপোষকতায় শনিবার বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রায় ১০ দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন স্কয়ার গ্রুপের পরিচাল বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এসএম মাহবুবুল আলম, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রানা।
এবিষয়ে আয়োজক কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন বলেন, প্রায় ২৫ বছর যাবত নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করে আসছি।
গ্রাম বাংলার মানুষের বিনোদনের এবং যুব সমাজকে মাদক ও সন্ত্রাস মূক্ত রাখতে আগামীতেও এই আয়োজন অব্যহত থাকবে। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার প্রায় ১৫ জোড়া নৌকা অংশ নেবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com