শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

ঝালকাঠিতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৮২ বার

পালিত হলো মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব। ঝালকাঠিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ আগষ্ট) সকালে পৌর শহরের পোষ্ট অফিস সড়কের শ্রীশ্রী মদন মোহন আখড়াবাড়ী মন্দির প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

 

আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা আমু বলেন, দেশকে এগিয়ে নিতে ও দেশে শান্তি অটুট রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের সহযোগীতায় বাংলাদেশকে বিশ্ব দরবারের কাছে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে।

 

উৎসব অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, মুক্তিযোদ্বা সংসদ জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি অমল কৃষ্ণ দাস।

 

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার এবং সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অলোক সাহার সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা।

 

এর আগে সকালে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের পৃথক ব্যানার নিয়ে খন্ড খন্ড র‍্যালী নিয়ে ভক্তরা অনুষ্ঠানস্থলে আসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com