শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

প্রযুক্তি ব্যবহার করে এক ঘন্টার মধ্যে চোরাই মোবাইল উদ্ধার

সোহেল রানা, হিলি দিনাজপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৬২ বার

দিনাজপুরের হিলিতে চুরি হবার এক ঘন্টার মধ্যে প্রযুক্তি ব্যবহার করে শাওমি মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করেছেন হাকিমপুর থানা পুলিশ। এদিকে চুরি হওয়া মোবাইল ফোন পেয়ে খুশি নাহিদ সরকার।

 

শনিবার (২৮ আগস্ট) রাত ১১ টায় হিলি চুড়িপট্টি এলাকা থেকে প্রযুক্তির মাধ্যমে মোবাইলটি উদ্ধার করা হয়। পরে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নাহিদ নামের ওই ভুক্তভোগীর কাছে মোবাইলটি তুলে দেন পুলিশের এসআই জুয়েল রানা ও এসআই মাহামুদুন্নবী।

 

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, শনিবার রাত ১০ টায় হিলির পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার মৃত মনছের আলী সরকারের ছেলে নাহিদ সরকার আমাকে মৌখিক অবগত করেন তার শাওমি মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে।

 

তার ধারনা হিলির কোথাও মোবাইলটি রয়েছে। বিয়ষটি জানার পর আমি থানার এসআই জুয়েল রানা ও এসআই মাহামুদুন্নবীকে মোবাইল ফোনটি উদ্ধারের নির্দেশ দেয়।

 

এসময় তারা প্রযুক্তি ব্যবহার করে হিলির চুড়িপট্টি এলাকা হতে একঘণ্টা অভিযানে শাওমি ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃত মোবাইলটি মালিক নাহিদ সরকারের হাতে তুলে দেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com