শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ঝালকাঠিতে মৎস্য দপ্তরের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২২৩ বার

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি এই প্রতিপাদ্য নিয়ে রোববার থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১।

 

এ উপলক্ষে সারাদেশের সাথে একযোগে ঝালকাঠিতেও নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু ২৯ আগষ্ট সকালে ঝালকাঠি সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

 

শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে মৎস্য অধিদপ্তর। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী।

 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রসান্ত কুমার দে, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এসনডিসি) আজম্মেদ হাসান।

 

সভাটিতে সভাপতিত্ব করেছেন ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। জেলা মৎস্য কর্মকর্তা জানান, সপ্তাহব্যাপী যে সকল কর্মসূচি পালন করা হবে তারমধ্যে , মাছের পোনা অবমুক্ত করা, আলোচনা সভা, মৎস্য চাষি ও উদ্দোগতাদের পুরস্কৃত করা, মৎস্য খাতে সরকারের অগ্রগতি বিষয়ে বিভিন্ন স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা।

 

প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের নিয়ে মতবিনিময় সভা করা। জেলাজুড়ে প্রচার মুলক কার্যক্রম করাসহ নানা কর্মসূচি পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com