মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

রায়গঞ্জে হাসপাতালে বেড়েছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, ভোগান্তীতে রোগীরা

মো. মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩০৯ বার

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা কেমিস্টিল্যাবটেরি কোম্পানির জুবায়ের আহমেদ, স্কয়ার কোম্পানির হাসিবুল হাসান ও কেমেস্টিল্যাবটেরি কোম্পানির মনি বন্ড সহ বেশ কিছু কোম্পানির প্রতিনিধিরা ভিড় করছে।

 

যার কারণে সাধারণ রোগীর চিকিৎসা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। রোগী দেখার সময় ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারদের রুমে ঢুকে অনেক সময় নেয়। আর এদিকে অসহায় রোগী ও তাদের স্বজনরা বাইরে দাঁড়িয়ে থাকেন সিরিয়ালের জন্য।

 

সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের ভেতরে গেটের সামনে দাঁড়িয়ে রোগীদের কাছ থেকে ডাক্তারি ব্যবস্থাপত্র তাদের কোম্পানির ওষুধ লিখেছে কিনা তা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে কোম্পানির লোকেরা।

 

রায়গঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক প্রদুৎত বারীর চেম্বারের সামনে এমন চিত্র দেখা যায়। রোগীর চেয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় অনেক বেশি।

 

হাসপাতালের করিডোর, কর্তব্যরত চিকিৎসকের চেম্বারের সামনে ও গেটের সামনে কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা জটলা বেঁধে আছে।

 

বেশির ভাগ কর্তব্যরত চিকিৎসকদের চেম্বার বিক্রয় প্রতিনিধি দখলে থাকায় চিকিৎসা সেবা প্রত্যাশী সাধারণ রোগীদের ঘণ্টার পর ঘণ্টা বাইরে অপেক্ষার বিড়ম্বনায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন রোগী। তাঁরা এর প্রতিকার প্রত্যাশা করেন।

 

এ বিষয়ে রায়গঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আর এম ও ডা. রহিমা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এর আগেও লিখিত নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা কেন মানছে না বুঝতে পারছি না। বিষয়টা আবারও লিখিত ভাবো জানানো হবে।

 

রায়গঞ্জ উপজেলার সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা.আমিনুল ইহসান তৌহিদ আরও বলেন, সরকারি সময় সূচি অনুযায়ী ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ডাক্তারের চেম্বার ভিজিট করতে পারে না।

 

তারপরও কেন তারা রোগী দেখার সময় এ আচরণ করছেন এ বিষয়ে তাদেরকে ডেকে সতর্ক করে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com