বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নেক্সাস স্টুডেন্ট ওয়েলফেয়ারের উদ্যোগে করোনার টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৭৪ বার

পাবনার আটঘরিয়ার গোপালপুর ও সদর উপজেলার হামিদপুর-জোয়ারদহ গ্রামের শিক্ষার্থীদের সংগঠন ‘নেক্সাস স্টুডেন্ট ওয়েলফেয়ার’ এর উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় এলাকাভিত্তিক করোনার টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।

 

সোমবার(২৩ আগস্ট) থেকে তাদের এ কার্যক্রম শুরু হয়। সংগঠনটির সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

প্রথম ও দ্বিতীয় দিন সদর উপজেলার হামিদপুরের দুইটি পয়েন্টে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।পরবর্তীতে আটঘরিয়ার গোপালপুরের ৬ টি পয়েন্টে এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির অন্যতম সদস্য আকাশ।

 

টিকার রেজিষ্ট্রেশন করতে এসে স্থানীয় বাসিন্দা মুনতাজ মাষ্টার বলেন, করবো করবো করে করা হয়নি।এখন বাড়ির উপর এসে ছেলেরা করে দিচ্ছে,তাই আর দেরি করলাম না।

 

রেজিস্ট্রেশন খরচ জন প্রতি ২০ টাকা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির সদস্য মুরশিদ ও রোহান বলেন, রেজিষ্ট্রেশন করতে আমরা প্রায় ১০-১২ জন শিক্ষার্থী কাজ করছি।একই সাথে আমাদের কম্পিউটার, মোবাইল ফোন ও ইন্টারনেট বাবদ খরচ কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা মাত্র।

 

নেক্সাস স্টুডেন্ট ওয়েলফেয়ারের সদস্য মোহাম্মদ মুরাদ প্রামাণিক বলেন, শুরু থেকেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি।তবে স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের। কাজ করে যাচ্ছি।

 

কার্যক্রমটির উদ্দোক্তা মনিরুল জানান, যারা নেহাত গরীব, তাদের রেজিষ্ট্রেশন সম্পূর্ণ বিনা খরচে করে দিচ্ছি। আমাদের কার্যক্রম স্থায়ী ভাবে চালু থাকবে। আমরা বিভিন্ন এলাকায় যাবো,সেখানে আমাদের কার্যক্রম পরিচালিত হবে,ইনশাআল্লাহ।

 

 

নেক্সাস স্টুডেন্ট ওয়েলফেয়ারের সদস্য আনাস বিশ্বাস,ফিরোজ আহমেদ, জাহিদুল ইসলাম,সাইদুল ইসলাম,তারিকুল ইসলাম,আবু নাইম রাসেল,সাজিদ,রোহান হোসেন, শাকিল খান, মির্জা গালিব সহ স্থানীয় যুবকেরা স্বেচ্ছায় এ কার্যক্রমে অংশ নিয়ে দেশের সেবায় নিয়োজিত রয়েছেন।

 

প্রতিদিন প্রায় ১৫০ মানুষের টিকা রেজিষ্ট্রেশন করা হচ্ছে বলে দাবি করেছেন নেক্সাসের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

One thought on "নেক্সাস স্টুডেন্ট ওয়েলফেয়ারের উদ্যোগে করোনার টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান"

  1. Nazmul says:

    ভালো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com