সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ময়মনসিংহে পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৬৭ বার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার বড়হিত ইউনিয়নের বড়হিত গ্রামে। নিহত গৃহবধু শরিফা আক্তার বেলী (৩৫) ওই গ্রামের আলমগীর মাসুদের স্ত্রী।

 

নিহত গৃহবধুর পিতা ময়মনসিংহ সদর মহজমপুর গ্রামের আবুল কাসেম (৬৪) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার মেয়ে শরিফা আক্তার ছোট কাল থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল।

 

বড়হিত গ্রামে আলমগীর মাসুদদের সাথে বিয়ের পরও মৃগী রোগে ভোগছিল। সংসার জীবনে রান্না বান্না ও গোছলের সময় মৃগী রোগের আশংখায় স্বামী অথবা পরিবারের কোন সদস্যের সহায়তা নিত।

 

ঘটনার দিন ভোর ৫টার দিকে একা পুকুরে হাতমুখ ধুতে গেলে মৃগী রোগে পানিতে পড়ে ডুবে যায়। সাড়ে ৬টার দিকে গৃহবধুর লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন পুকুর থেকে মরহেদ উদ্ধার করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল মোস্তাফিজুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলেও আইনি জটিলতা এড়াতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com