শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪২৯ বার
ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় কভার্ডভ্যান ধাক্কায় দুইজন নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

 

বৃহস্পতিবার (১২আগষ্ট) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকার লগুজ এ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানা সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ভোলা জেলার সদর থানার মাঝের চর গ্রামের নুর হোসেন ছেলে মো: হান্নান (১৭) ও ভোলা জেলার বড়নদী থানার ইসমাইল হোসেনের ছেলে রনি রাশেদ (১৩)। হান্নান ভাড়া বাড়ীতে থেকে ওই এলাকায় রিক্সা চালাতো।

 

রনি চারদিন আগে ভোলা থেকে হান্নানের বাড়ীতে আসে। সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রেজাউল করিম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থেকে একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়িতে ফার্ণিচার নিয়ে মৌচাকের দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকার লগুজ এ্যাপারেলস্ কারখানার সামনে দিয়ে মহাসড়ক অতিক্রমকালে দ্রæতগতি একটি কভার্ডভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

 

এসময় ঘটনাস্থলেই অটোরিক্সা চালক ও রিক্সায় থাকা এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com