মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

মো. মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫৯৭ বার

সিরাজগঞ্জের সলঙ্গায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

 

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সলঙ্গা গোজা ব্রিজ এলাকায় ট্রাকচাপায় দিপঙ্কর দ্বীপ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

 

নিহত দিপঙ্কর দ্বীপ সিরাজগঞ্জের সলঙ্গা থানার মধ্য ভরমোহনি গ্রামের শ্রী কেষ্টর ছেলে। তিনি সলঙ্গা ডিগ্রি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র ছিলেন।

 

ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী বলেন,সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক দীপকে চাপা দেয়। এতে দ্বীপ গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com