শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

জমি নিয়ে বিরোধের ঘটনায় ঝালকাঠিতে সংবাদ সম্মেলন

ঝালকাঠী অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫৯২ বার

ঝালকাঠির রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের শেফালী বেগমের কাছ থেকে সাব-কবলা দলিলমুলে ১৬ শতাংশ জমি ক্রয় করেন একই গ্রামের মৃত ফয়েজ আলী মোল্লার কন্যা মাহমুদা বেগম।

 

জমি ক্রয়ের পাঁচ বছর সময় অতিবাহিত হলেও অদ্যাবধি জমি ভোগদখলে যেতে পারেননি তারা। পাঁচ বছরে ঐ জমির বহু কাছ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ রহিম গংরা।

 

এতে যতবার বাধা দেয়া হয়েছে ততবারই মাহমুদা ও তার মা, ভাই, বোন’কে খুন যখমের হুমকি দিয়েছে রহিম। জমিদাতা শেফালীর চাচাতো ভাই রহিম জমি ফেরৎ অথবা ৩ লাখ টাকা চেয়েছে মাহমুদার কাছে।

এমনটাই অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে মাহমুদা এবং তার বোন নার্গিস ও তার মা পিয়ারা বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মাহমুদার বোন নার্গিস আক্তার।

 

তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্রকরে তার ছোটো ভাই রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্য নাইম হাসান ইমনের বিরুদ্ধে রাজাপুর থানা এবং ঝালকাঠি আদালতে মিথ্যা মামলা দেয়ার পায়তারা করছে রহিম।

নার্গিস লিখিত বক্তব্যে আরো বলেন, গত ৮ আগষ্ট তার ভাই নাইম হাসান ইমনের বিরুদ্ধে ২০ হাজার টাকা চাঁদা দাবীর অভিযোগ তুলে ঝালকাঠিতে একটি সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষ রহিম নাইমের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, মনগড়া এবং বানোয়াট বলে দাবি করেন নার্গিস আক্তার।

 

তাদের দাবী ঐ ১৬ শতাংশ জমি অবৈধ ভাবে দখল করার পরিকল্পনার অংশ হিসেবে জমিদাতা শেফালীর চাচাতো ভাই রহিম হোসেন মিথ্যা মামলা সাজানোর চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com