মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

শরীয়তপুরে পাথর বোঝাই ট্রাক খাদে; নিহত ১

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫৪১ বার

শরীয়তপুরে ব্রিজের রেলিং ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে ১ জন নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনির আহমেদ খান।

 

নিহত নাঈম বেপারী (৩২) সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের মনির উদ্দিন বেপারীর ছেলে। আহতরা হলেন, মজিবর সরদার(৪৫), তাহের শিকদার (৩০)।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে কুষ্টিয়া-ট-১১১৬২৬ নাম্বারের একটি ট্রাকে পাথর নিয়ে যাচ্ছিলেন নড়িয়ার উদ্দশ্যে। পথিমধ্যে বালাখানা এলাকায় নড়বড়ে বেইলি ব্রিজে ওঠার সময় ব্রিজটি ভেঙে খাদে পড়ে যায়। বেইলি ব্রিজের নিচে শ্রমিকরা ব্রিজ নির্মাণের কাজ করছিলেন। ট্রাকটি খাদে পড়লে কর্মরত শ্রমিকরা সেটির নিচে চাপা পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকা বাসীর সহযোগিতায় শ্রমিকদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
এ সময় চিকিৎসাধীন অবস্থা নাঈম নামের একজন শ্রমিক মারা যায়।

 

ফায়ার সার্ভিস টিমলিডার আমজাদ হোসেন বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি। এ সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের দুই টিমের সমন্বয়ে ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করি। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com