বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আটঘরিয়ায় ডাক্তার ও জনবল সংকট নিয়ে করোনা রোগি ভর্তি শুরু

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৯৬ বার

পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ডাক্তার, নার্সসহ ২২ টি পদে জনবল সংকট নিয়ে আইসোলেশন সেন্টারে করোনা ভাইরাসের (কোডিড-১৯) রোগি ভর্তির কার্যক্রম শুরু করেছেন।

 

শনিবার থেকে ২ জন রোগি ভর্তির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। বিগত প্রায় দেড় বছর করোনা ভাইরাস দেখা দিলেও এতদিন করোনা রোগি হোম আইসোলেশনে থাকতো। বর্তমানে উপজেলায় করোনা রোগি বেড়ে যাওয়ায় নানা প্রতিবন্ধকতার মধ্যেও রোগি ভর্তি কার্যক্রম শুরু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র সূত্রে জানাগেছে, হাসপাতালটি কাগজে কলমে ৫০ শয্যা হলেও সুযোগ সুবিধা পাচ্ছে ৩১ শয্যার। প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় আটকে পড়ে আছে। হাসপাতালে ৫ জন ডাক্তার, ২ জন নার্সের পদ শুন্য রয়েছে।

 

এছাড়াও পরিচ্ছন্নতাকর্মী ৫ জনের জায়গায় রয়েছে ১ জন, নৈশ প্রহরীর ২ টা পদই শুন্য রয়েছে। ১৯ জন কর্মচারীর মধ্যে ১৪ জনের পদ শুন্য রয়েছে। এসকল জনবল না থাকায় হাসপাতালটি পরিচালনা করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

 

এদিকে, হাসপাতালের একমাত্র টেকনিক্রাল রেডিয়োলজিষ্ট পদটিও রয়েছে ফাঁকা। দীর্ঘদিন যোগদান করা থাকলেও তিনি রাজশাহী টিবি হাসপাতালে ডেপুটেশনে রয়েছেন।

 

বিগত কিছুদিন যাবত উপজেলায় আশংখাজনক হারে বেড়ে চলেছে করোনা রোগি। হাসপাতালের পরিসংখ্যান মতে উপজেলায় এপর্যন্ত ২ শ ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ১ শ ৬৩ জন, মৃত্যু হয়েছে ৫ জনের। হাসাপাতাল কর্তৃপক্ষের দাবী প্রকৃতপক্ষে এর সংখ্যা অনেক বেশি হবে। মানুষের অসচেতনতার কারনে আমরা সঠিক পরিসংখ্যানে আনতে পারছিনা।

 

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ডাক্তার, নার্স ও কর্মচারী পদ শুন্য রয়েছে স্বীকার করে বলেন, দেশের এই পরিস্থিতিতে আমরা আটঘরিয়া বাসীকে যথাসাধ্য সেবা দানের চেষ্টা করছি। শুন্যপদের বিষয়ে তিনি বলেন, কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়ছে অচিরেই এর সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com