শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেসক্লাব সেক্রেটারির নামে মামলা

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৯৩ বার
ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর, বাসস ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আক্কাস সিকদারের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে ঝালকাঠি সদর থানায়।
বুধবার রাতে দায়েরকৃত মামলাটির বাদী হয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা। বাদী তার এজাহারে লিখেছেন “আককাস সিকদার তার ফেসবুক আইডি থেকে সরাষ্ট্রমন্ত্রী ও সেতু মন্ত্রীর নামে অন্য একজনের ফেসবুক পোষ্টে কমেন্টের মাধ্যমে আপত্তিকর শব্দ লিখেছেন”
ঐ কমেন্টকে কেন্দ্র করে বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারমিন মৌসুমি কেকা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
ঝালকাঠি থানার অফিসার ইনটার্জ (ওসি) খলিলুর   রহমান বলেন, একজনের ফেসবুকের একটি পোস্টে আক্কাস সিকদার কমেন্ট করেন। ওই কমেন্টের সূত্রধরে বুধবার রাতে মামলাটি হয়। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। অবিলম্বের মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে আওয়ামীলীগ নেত্রী শারমিন মৌসুমে কেকার বিরুদ্ধে এক নারীর চুলকাটা এবং একটি বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে স্টল নির্মাণ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় তিনি আক্কাস সিকদারের ওপর ক্ষিপ্ত ছিলেন। এরই জের ধরে সাংবাদিক আক্কাস সিকদারের নামে এ মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com