বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনা যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানায় সন্ধানে পুলিশ

মোঃ জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৪৫ বার
পাবনা শহরের শালগাড়িয়া পি. এন. রোড মাছুম বাজারে কসমিকো ইউনানি ল্যাবরেটরিসজ লিমিটেড নামে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকেলে (২৮জুলাই) অভিযান চালিয়ে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ঔষধ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ সময় ভোক্তা অধিকার অইনে দুই লাখ টাকা জরিমান করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ তৈরি করে আসছিলো কসমিকো ইউনানি ল্যাবরেটরিসজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। উৎপাদন শেষে এসব অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ পাবনা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করছিলো তারা।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে ডিবি পুলিশের একটি টিম বুধবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে ভোক্তা অধিকার অইনে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ঔষধ এবং এসব তৈরির উপকরণ জব্দ এবং কারখানা মালিক হাকিম ও মোছাঃ মমতাজ পারভিনকে দুই লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com