বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অভিবাসীবিরোধী নন ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ১০৬৫ বার
ফাইল ছবি

অভিবাসীদের প্রতি বরাবরই কঠোর অবস্থান নিতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ কারণে বেশ সমালোচিতও হয়েছেন তিনি। তবে ট্রাম্পকে অভিবাসীবিরোধী বলতে মোটেও রাজি নয় হোয়াইট হাউস। খবর এনডিটিভি।

হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি রাজ শাহ বলেন, প্রথমত আমি মনে করিনা যে অভিবাসীদের প্রতি ট্রাম্প কঠোর বক্তব্য দিয়েছেন তার মানেই তিনি অভিবাসীবিরোধী। বরং তার এসব বক্তব্য কেবলমাত্র অবৈধ অভিবাসীদের জন্য।

কংগ্রেসনাল কমিটির এক আইনে এইচ-১বি ভিসাধারী ব্যক্তিদের নূন্যতম বেতন ৯০ হাজার থেকে ৬ লাখ মার্কিন ডলার করার কথা প্রস্তাব করার একদিন পরেই রাজ শাহ এমন মন্তব্য করেছেন। শ্রমিক ভিসার ক্ষেত্রে বিশেষ করে ভারতীয় আইটি বিশেষজ্ঞ বা আইটিতে কর্মরত ব্যক্তিদের কাছে এইচ-১বি ভিসা বেশ জনপ্রিয়।

তবে এইচ-১বি ভিসার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। রাজ শাহ বলেন, ট্রাম্প চান অভিবাসন নীতির মাধ্যমে সবচেয়ে বেশি মেধাবী এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের সুযোগ করে দিতে। তিনি আইনের মাধ্যমে বৈধ পদ্ধতিগুলোকেই প্রতিষ্ঠা করতে চান।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসনের ক্ষেত্রে বেশ কিছু চমৎকার প্রস্তাবণা এনেছেন। এগুলো কারো উপর চাপিয়ে দেয়া নয় বরং এটাকে মেধাভিত্তিক করার বৈধ পদ্ধতি যা মার্কিন অর্থনীতির কাজে আসবে এবং এক্ষেত্রে মার্কিন শ্রমিকদেরই আগে গুরুত্ব দেয়া হবে।

তিনি আরো বলেন, মার্কিন অর্থনীতিতে সহায়তা করতে অভিবাসী প্রত্যাশা, এখানে এসে জননিরাপত্তা এবং নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তিকের যাচাই করাকে আমি মোটেও অযৌক্তিক মনে করি না। আমি মনে করি এটা অবশ্যই যৌক্তিক এবং জনগণ এটাকে সমর্থন করে।

তবে ট্রাম্পের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করায় মূলধারার গণমাধ্যমের সমালোচনা করেছেন রাজ শাহ। এসব খবরের কারণে হোয়াইট হাউসকে প্রায়ই হতাশ হতে হয় বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com