বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে ৩৬ জন নিহত

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৪৩ বার

টানা বৃষ্টিতে ভারতের মহারাষ্ট্রের রায়গাদ জেলায় সৃষ্ট ভূমিধসে ৩৬ জন নিহত হয়েছে। এনডিটিভির খবরে জানানো হয়েছে, হেলিকপ্টার দিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া অঞ্চলটিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নৌবাহিনী, স্থানীয় সাহায্যকারী, কোস্টগার্ড এবং জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনার বেশ কয়েকটি টিম যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

আটকে পড়াদের সহজে উদ্ধার করতে সেখানকার মানুষকে বাড়ির ছাদে কিংবা উঁচু স্থানে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার তিনটি স্থানে ভূমিধস হয়। একই জায়গা থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকটি স্থানে পাওয়া যায় বাকি চারজনের মরদেহ।

 

এর আগে গত রবিবার বৃষ্টির কারণে ভবন ধসে মুম্বাইয়ে শিশুসহ ৩৩ জন নিহত হয়। টানা বৃষ্টিতে ভূমিধস, বাড়িঘর ভেঙে ও বিদ্যুতায়িত হয়ে এসব মানুষের প্রাণহানি হয়।

 

অপরদিকে ভারী বর্ষণে বৃহস্পতিবার ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইসহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com