বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ফরিদপুরে নদীতে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

এহসান রানা , ফরিদপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৫৪ বার
ফরিদপুরের বোয়ালমারীতে নদীর পানিতে পড়ে ৮ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ১৫ জুলাই সকাল ৯টার দিকে পৌরসভার চিতাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম শ্রাবণী সে চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চতুল গ্রামের বাসিন্দা বাবলু কাজীর মেয়ে শ্রাবণী  তার বান্ধবীর সঙ্গে বারাশিয়া নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে পার্শ্ববর্তী গুনবহা গ্রামে খালা বাড়ী যাওয়ার সময় নদীর পানিতে পড়ে যায়। গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করেও শ্রাবণীর সন্ধান না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীদের খবর দেন।
বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশনমাস্টার আব্দুস সত্তার বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও শ্রাবণীর মৃতদেহ উদ্ধার করতে পারেনি। ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধারে ঢাকার তিন সদস্যের ডুবুরি দল কয়েক ঘণ্টার চেষ্টার পরও শিশুটির সন্ধান পায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com