শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৬৬ বার
ছবি-ফাইল ফটো

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

বদলি হওয়া ৯ কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগরের গুলশান বিভাগে উপ-কমিশনারের দায়িত্বে থাকা সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়ার এসপি, বগুড়ার এসপি আলী আশরাফ ভুঞাকে বরিশাল মহানগর পুলিশে, চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার সাইদুর রহমানকে পিরোজপুরের এসপি, পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খানকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ জেলার এসপি, মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীমকে ঢাকা মহানগর পুলিশে, পুলিশ সদর দপ্তরের আরেক এআইজি শহীদুল ইসলামকে নোয়াখালীর এসপি, নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেনকে ঢাকার এসবিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশের ৪ নম্বর ইউনিটের পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে এক নম্বর ইউনিটে বদলি করা হয়েছে।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com