শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

আইসিউ বেড নেই ঝালকাঠিতে

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৫৮৮ বার
ঝালকাঠিতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ৩ থেকে ৪ জুলাই ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ জন।  এর মধ্যে সদর হাসপাতালের সিনিয়র নার্স কহিনুর বেগমসহ মারা গেছে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে করোনা মহামারীর শুরু থেকে ঝালকাঠি জেলায় নমুনা পরীক্ষা অনুযায়ী এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৫৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের। তবে গত ২ দিনে সুস্থ্য হয়েছে ১২ জন। এপর্যন্ত  জেলায় মোট সুস্থ্য হয়েছে ১৩৮০ জন রোগী। এ জেলায় করোনা রোগীর জন্য নেই কোনো আইসিউ বেড।
সিভিল সার্জন রতন কুমার ঢালী আনন্দবার্তা’কে বলেন, জরুরী ভাবে আইসিইউ বেড স্থাপনের জন্য কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তিনি আরো বলেন, ঝালকাঠিতে সেন্টাল অক্সিজেন ব্যবস্থার কাজ চলছে। করোনা বেড রয়েছে ৩৫টি, আরো ২০টি বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে করোনা বেড প্রস্তুত রয়েছে। রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার রয়েছে বলেও দাবী করেন তিনি।
স্থানীয় একাধিক সেচ্ছাসেবী সংগঠন নিজেদের উদ্দোগে অক্সিজেন সিলিন্ডার কিনে বাড়ি বাড়ি গিয়ে রোগীদের সেবা দিচ্ছেন। দিন বা রাত রোগীর অক্সিজেন প্রয়েজন হলে ফোন করলেই সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন সেচ্ছাসেবী কর্মীরা।
এদিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেষ্ট করার ব্যবস্থ্যা না থাকায় সেখানকার রোগীরা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য উপজেলা রাজাপুর ও নলছিটিতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন ওঠানামা করছে। নমুনা পরীক্ষা অনুযায়ী বর্তমানে ঝালকাঠি জেলায় করোনা আক্রান্তের হার শতকরা ৫০ ভাগের বেশি।
স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের কর্মী আবিয়ান বলেন, সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে যারা আসেন, তাদের নমুনা সংগ্রহ করার জন্য নেই কোনো আলাদা বুথ। হাসপাতালের ল্যাবেই নেয়া হচ্ছে নমুনা। একই ল্যাবে অন্যান্য রোগী প্রয়োজনীয় পরীক্ষা এবং রক্তদাতারা যাচ্ছে। এতে করোনা সংক্রমনের হার বাড়ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com