শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ঝালকাঠিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৬২৫ বার
সেনা বাহিনী-ফাইল ফটো
কোভিট ১৯ নভেল করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধিতে সরকার ঘোষিত কঠোর লগডাউনের শুক্রবার ছিল দ্বিতীয় দিন। শুক্রবার ছুটির দিন হলেও ঝালকাঠিতে কঠোর আবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়ক-মহাসড়কে র‍্যাব, পুলিশ, আনসার ব্যাটালীয়ন,  নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সেনাবাহিনীর টহল ছিলো চোখে পড়ার মতো।
সকাল থেকে ঝালকাঠির অলিতে গলিতেও ছিলো নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের মোবাইল কোর্ট। সকাল থেকে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদের ফিরিয়ে দেয়া হয়। তবে ঘরের বাইরে বের হওয়া প্রতেকের ছিলো নানা অযুহাত। তাদের মধ্যে রোগী পরিচয়দানকারীর সংখ্যাই বেশি। কোথাও কোথাও তাদের কে প্রশাসনের চ্যালেঞ্জের মুখে পরতে হয়। শুনির্দিষ্ট প্রমান দেখাতে না পারা  ব্যাক্তিদের গুনতে হচ্ছে জরিমানার অর্থ।
তবে ছুটির দিনে ঝালকাঠির বিনোদন কেন্দ্রগুলো ছিলো ফাকা। শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২২ ইন্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর ইসতিয়াখ আনন্দবার্তা’কে বলেন, জনগনকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা কাজ কনে যাচ্ছি। যারা বিভিন্ন অযুহাতে রাস্তায় বের হচ্ছেন, তাদেরকে করোনার ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে ঘরে ফেরাছি। ঝালকাঠির প্রতিটি উপজেলায় আমাদের একাধিক টিম টহল দিচ্ছে।

এদিকে আনন্দবার্তার সাথে কথা হয় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহম্মেদ হাছান’র সাথে। তিনি আমাদের কে বলেন, জরিমানা করেও ঘরমুখী করা যাচ্ছে না এখানকার সাধারন জনগনকে। আমরা স্থান ত্যাগ করার পরেই মানুষ আবার ভীর করছে সড়কে।
তবে সরকারের নির্দেশ অনুযায়ী লকডাউন চলাকালীন সময়ে মানুষকে ঘরমুখী করাতে আমরা নিরলসভাবে কাজ করছি।
এদিকে গত ২৪ ঘন্টায় ঝালকাঠি জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০৩ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com