বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ময়মনসিংহ প্রথম দিনে ৫জনকে জরিমানা

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৮৬২ বার
ময়মনসিংহে অভিযান

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ভোর ৬টা থেকে গৌরীপুরে কঠোরভাবে মাঠে নেমেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারি কমিশনার (ভূমি) আবিদুর রহমান, ওসি মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিকী ও সঙ্গীয় ফোর্সবৃন্দ।
ভোর ৬টা থেকে পৌর শহরের হাট-বাজারসহ সরকারী নিষেধাজ্ঞার আওতাধীন বিভিন্ন পয়েন্টের দোকান পাট ছিল বন্ধ। রাস্তাঘাটগুলো অনেকাংশে ছিল ফাঁকা।

 

গৌরীপুর পৌর শহর হতে বালুয়াপাড়া মোড় হয়ে শাহগঞ্জ বাজার পর্যন্ত রাস্তায় যাত্রী বহনকারী ১০/১৫টি ব্যাটারি চালিত অটোরিক্সা স্বাস্থ্যবিধি না মানার কারণে এবং আইন অমান্য করায় গাড়ীর যাত্রী নামিয়ে কঠোর দিক নির্দেশনা দিয়ে ফেরত পাঠানো হয়। কয়েকটি সিএনজি চালিত অটোরিক্সা প্রেগন্যান্ট ও হার্টের রোগীর কাগজপত্র প্রদর্শন করায় তাদের গাড়ী ছেড়ে দেয়া হয়।

 

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
লক ডাউনের আইন অমান্য করায় তিনি ৫জনকে সর্বমোট ৬ হাজার ৭ শত টাকা জরিমানা করেন তন্মধ্যে গৌরীপুরের আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা, কলতাপাড়া বাজারের লুৎফর রহমানকে ১ হাজার টাকা, মেহেদী হাসানকে ৫শত টাকা এবং গাগলার মোড়ের শহিদুলকে ২শত টাকা। অপরদিকে শাহাগঞ্জ বাজারস্থ প্রত্যাশা কোচিং সেন্টার খোলা রাখার দায়ে তালাবদ্ধ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com