শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

যশোরে টানা তিনদিন ১২ মৃত্যু, আজ শনাক্ত ১১৭

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৭০৩ বার

যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আজও ১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে টানা তিন দিনেই ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের সর্বশেষ ফলাফলে করোনা আক্রান্ত হয়ে জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া যশোর জেনারেল হাসপাতালের ইয়োলো জোনে উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এদিনে জেলায় ৪৮৬ টি নমুনা পরীক্ষা করে ১১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রেড জোনে অবস্থান করছেন ১০৩ জন করোনা রোগী। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩১ জন। এছাড়া বিদায় নিয়েছেন ২৭ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে। ইয়োলো জোনে অবস্থান করছেন ৬১ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৬ জন। এছাড়া বিদায় নিয়েছেন ৪৫ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

এছাড়া বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার হাসপাতালের রেড জোনে তিনজনের মৃত্যু হয়েছে ও ইয়োলো জোনে নয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রেড জোনে আটজন ও ইয়োলো জোনে চারজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, বৃহস্পতিবার আমাদের কাছে আসা ফলাফল অনুযায়ী একদিনে ৪৮৬ টি নমুনা পরীক্ষা করে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবি ল্যাবে ২৭৮ নমুনায় ৪৮ জন, জিনি এক্সপার্ট পরীক্ষায় ১৮ নমুনায় দশটি পজিটিভ। এছাড়া যশোর জেনারেল হাসপাতালের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৯০ নমুনায় ৫৯ জনের নমুনা পজিটিভ এসেছে।

এদের মধ্যে যশোরের সদর উপজেলায় ৫০ জন, কেশবপুরে সাতজন, ঝিকরগাছায় ৩১ জন, অভয়নগরে ১১ জন, মনিরামপুরে ১২ জন, বাঘারপাড়ায় দশজন, শার্শায় আটজন ও চৌগাছায় ১৩ জন। এপর্যন্ত মোট শনাক্ত সংখ্যা ১২ হাজার ৫৬৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০৩ জন। এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৫২ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com