বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

ময়মনসিংহ থেকে মাদানীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৭০৯ বার
রফিকুল ইসলাম

ইসলামি বক্তা মো. রফিকুল ইসলাম মাদানীকে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আবারও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ নেওয়া হয়েছে।

 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেলার মো. আবু সায়েম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে এ কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল। পরে আবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ পাঠানো হয়।

 

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের সাতটি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল থানায় দুটি মামলা, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতোয়ালি থানায় একটি, গাছা থানায় একটি এবং বাসন থানায় একটি মামলা রয়েছে।

 

মো. রফিকুল ইসলাম মাদানী (২৬) নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com