

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশাল নগরীর পশুর হাট পরিদর্শন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে র্যাব-৮ পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে পশুর হাট পরিদর্শন করেন বরিশাল র্যাব-৮ অধিনায়ক কমান্ডার জোবায়ের। তিনি এক সংবাদ সম্মেলনে জানান, কোরবানীর পশুর হাটে চাঁদাবাজি ও ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোলরুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে হাট এলাকা মনিটরিং করা হচ্ছে।
জালটাকা প্রতিরোধে কন্ট্রোল রুমে সনাক্তকরণের জন্য অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে।
র্যাব আরো জানায়, বরিশালের ঈদগাহ সমূহে গোয়েন্দা কার্যক্রমসহ পর্যাপ্ত টহল দলের মাধ্যমে ঈদ জামায়াতের নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বাস ও লঞ্চ টার্মিনাল সমূহে, শপিং মল এবং শহরের আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ রোবাষ্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে।
ওগুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী এবং নদীতে বোট পেট্রোল পরিচালনা করা হচ্ছে।